ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতের বাজারে পেয়াজের কেজি ১৪০ টাকা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 12:18 PM

ভারতের বাজারে পেয়াজের কেজি ১৪০ টাকা!

ভারতের বাজারে পেয়াজের কেজি ১৪০ টাকা!

পেঁয়াজের মূল্য ও লভ্যতা নিয়ে দেশের মানুষের বিশকিছুদিন ধরেই ত্রাহি ত্রাহি অবস্থা। মূলতঃ ভারতের পেঁয়াজ বাংলাদেশে রপ্তানী বন্ধ কবরে দেয়ার পর থেকেই দেশেই এই কৃত্রিম দুর্যোগ নেমে আসে। তবে স্বস্তিতে নেই ভারতের মানুষেরাও। সেখানে পেঁয়াজ নিয়ে জনমনে বিরাজ করছে দুশ্চিন্তা।

বুধবার (৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম উঠছে কেজি-প্রতি ১৪০ টাকা। পাইকারি বাজারে পেঁয়াজ কার্যত উধাও। যেখানে পোস্তা পাইকারি বাজারে নাসিক’সহ দক্ষিণের রাজ্যগুলি থেকে প্রতিদিন দশ থেকে পনেরো গাড়ি পেঁয়াজ আসে। দাম বাড়ার ফলে বন্ধ হয়েছে সেইসব গাড়ি আসাও।

কম আমদানির জেরে খোলাবাজারে দামও উঠছে লাফিয়ে-লাফিয়ে। পাইকারি বাজারে ৪০ কেজি পেঁয়াজের বস্তার দাম উঠেছে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা। তাও পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকার ‘সুফল বাংলা’র দোকানে সস্তার পেঁয়াজ জোগানে নিজেরাই কিনছে ১০২ টাকা কেজি দরে। তবে বিক্রি করা হচ্ছে ৫৯ টাকা কেজি দরেই।

পোস্তা-সহ শহরের বেশ কয়েকটি নামী বাজারে বিক্রেতাদের কাছে আলু, আদা, রসুন রয়েছে কিন্তু নেই পেঁয়াজ। দামের জন্য অধিকাংশ বিক্রেতা পাইকারি বাজার থেকে পেঁয়াজ তোলেননি। কেউ কেউ ২-৩ দিন আগেকার তোলা পেঁয়াজ বিক্রি করছেন ১২০-১৩০ টাকা কেজি দরে। কারও কাছে ৫ কেজি বা কারও কাছে ৩ কেজি পেঁয়াজ পড়ে রয়েছে। সেটা শেষ হলেই পেঁয়াজ বিক্রিতে তারা আর নেই। অর্থাত্ টাস্ক ফোর্সের বেঁধে দেওয়া ৮০ টাকা দামে পেঁয়াজ বিক্রি করতে পারছেন না যার ফলে বিক্রি বন্ধ রেখেছেন।

পোস্তাবাজার পেঁয়াজ মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও শিয়ালদহের কোলে মার্কেট ট্রেডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সঙ্কটের সঠিক বাখ্যা দিতে পারেনি। দুই সংগঠনের কর্তা অভিজিত বর্ধন ও দিলীপ রাউতের কথায়, ‘কেন এই সঙ্কট, পরিষ্কার নয়। নাসিক বা দক্ষিণের রাজ্য থেকে পেঁয়াজ আসছেই না।

শুক্রবার থেকে এই সঙ্কট আরও বেড়েছে। যদিও তার কয়েক দিন আগেই নাসিকের নতুন পেঁয়াজ কলকাতার বাজারে এসেছিল। তাই দাম কমবে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু এখন ফের যে-কে-সেই।’ পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কথা বললেও তা এখনও হয়নি।
-ইন্ডিয়া টাইমস।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status