ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নতুন কোচ খুঁজছে বিসিসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 December, 2019, 11:22 AM

নতুন কোচ খুঁজছে বিসিসি

নতুন কোচ খুঁজছে বিসিসি

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সাদামাটা পারফর্ম করলেও টেস্টে দিনের পর দিন জৌলুস হারাচ্ছে বাংলাদেশ। তবে সাদা পোশাকের ক্রিকেট নিয়ে বিসিবি এখন বেশি ভাবতে চায়। ওয়ানডে ও টি২০’র মতো টেস্টেও গুরুত্ব দিতে চায় তারা। সেজন্য নতুন কোচ খুঁজতে দলটি। অবশ্য প্রধান কোচ নয়, টেস্টের জন্য ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি।

ম্যাকেঞ্জি সাদা বলের ব্যাটিং কোচ। বিসিবির সঙ্গে দিনের হিসাবে চুক্তিভিত্তিক চাকরি তার। টেস্ট দলের ব্যাটিং কোচের দায়িত্বটাও ম্যাকেঞ্জিকে দিতে চেয়েছিল বিসিবি। জাতীয় দলের কোচিং স্টাফদের চাপাচাপিতে শেষ পর্যন্ত ভারত সফরে কয়েকটা দিন টেস্টের ব্যাটসম্যানদের নিয়ে কাজও করেছেন তিনি।

তবে তাকে সব সময় পাচ্ছে না বাংলাদেশ। এরইমধ্যে দেশে ফিরে গেছেন পরিবারকে সময় দিতে। তাই বাধ্য হয়েই বিসিবিকে এখন নতুন কাউকে আনার কথা ভাবতে হচ্ছে।

সামনে বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে তার আগেই নতুন ব্যাটিং কোচ পেয়ে যেতে পারেন মমিনুল-মুশফিকরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status