ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে, অতপর…
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 11:34 PM

অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে, অতপর…

অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে, অতপর…

অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে হলেও জানতেন না স্বামী। পরে জানাজানি হলেই ঘটে বিপত্তি। এরপর স্বামীকে তালাক দেয়ার পর প্রেমিককে বিয়ে করেছেন বিবি খাদিজা নামের এক নারী। ঘটনাটি ঘটেছে ফেনিতে। সামাজিক সিদ্ধান্তে সোমবার (২ ডিসেম্বর) বিকালে ফেনীর আদালত পাড়ায় তিন লাখ টাকা দেনমোহরে প্রেমিক শাহাদাত হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এসময় আইনজীবী, সমাজের পঞ্চায়েত ও উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে স্বামীর সঙ্গে তালাকের পর গত শুক্রবার স্থানীয় ইউপি সদস্য শাহজাহান কবির সাজুর সভাপতিত্বে শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উভয় পরিবারের বক্তব্য শুনে প্রাক্তন প্রেমিকের সঙ্গে খাদিজার নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

এলাকাবাসী জানায়, খাদিজার সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের মিয়াজিপাড়া এলাকার নুরুল হকের ছেলে শাহাদতের। পরে খাদিজার পরিবার তাদের সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র মেয়ের বিয়ের দেন। বিয়ের পর খাদিজা আগে থেকেই অন্তঃসত্ত্বা জানতে পেরে স্বামীর সঙ্গে কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের ডিভোর্স হয়। পরে খাদিজা তার অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শাহাদাতের সঙ্গে তার সম্পর্ক ও ইতিপূর্বে তাদের বিয়ে হয়েছিল বলে জানায়।

এ ব্যপারে শাহাদাত বলেন, গত তিন বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক চলাকালে উভয়ের সম্মতিতে এলাকার মৌলভির মাধ্যমে আমরা গোপনে বিয়ে করি। পরে খাদিজার পরিবারকে বিষয়টি জানানো হলেও তারা সেটা আমলে না নিয়ে তাকে অন্যত্র বিয়ে দেয়। তার স্বামী বিষয়টি জানলে তাদের তালাক হওয়ার পর সামাজিক সিদ্ধান্তে আমি তাকে ফের বিয়ে করেছি। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান কবির সাজু বলেন, উভয় পরিবারের সম্মতিতে সামাজিক সিদ্ধান্তে নতুন করে খাদিজার সঙ্গে শাহাদতের বিয়ে সম্পন্ন হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status