ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
টিকটক দিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 7:54 PM

টিকটক দিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চীন

টিকটক দিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চীন

ব্যবহারকারীদের ব্যাপক পরিমাণ তথ্য চীনের কাছে পাচার করছে বলে অভিযোগ উঠেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র এ অভিযোগে দাবি করেছে, ব্যবহারকারীদের না জানিয়ে তথ্য চুরি করে পাচার করছে টিকটক। বিশ্বব্যাপী ৫০ লাখের বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এই টিকটকে। টিকটক এর আগে সাফ জানিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের তথ্য চীনের সার্ভারে তারা সংরক্ষণ করে রাখে না। তবে বিভিন্ন অযুহাতে উত্তর আমেরিকায় ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও সেটা চীনের পাচারের গুরুতর অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে।

ক্যালিফোর্নিয়ার আদালতে এরই মধ্যে টিকটকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই অভিযোগে বলা হয়, বিপুল সংখ্যক জনগোষ্ঠীর ব্যক্তিগত তথ্য পাচার করা হচ্ছে। আর সেসব তথ্য দ্বারা সেসব ব্যক্তিদের আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব। অভিযোগে আরো বলা হয়েছে, টিকটক যেসব তথ্য পাচার করেছে, তা দিয়ে ওইসব ব্যবহারকারীদের চিহ্নিত করা থেকে তার সম্পর্কে ব্যাপকহারে জানা যাবে। আর এসব তথ্য ব্যবহার করে ভবিষ্যতেও ওইসব ব্যক্তিদের নজরদারিতে রাখা যেতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status