ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পুরনো রেকর্ড ভেঙে পেঁয়াজের বস্তা উপহার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 7:31 PM

পুরনো রেকর্ড ভেঙে পেঁয়াজের বস্তা উপহার

পুরনো রেকর্ড ভেঙে পেঁয়াজের বস্তা উপহার

কোন আমন্ত্রনে দুই-এক কেজি পেঁয়াজ উপহার দেয়া-নেয়া নিয়ে খবর হয়েছে অনেক। শুরুটা হয়েছিল ভারতেই আর সেই পালে নতুন হাওয়া দিলো ভারত’ই। এবার সবাইকে ছাড়িয়ে গেছেন ভারতের বর্ধমানের কয়েক জন ব্যক্তি। এক বিয়ের অনুষ্ঠানে তারা বর-কনেকে ৩০ কেজি পেঁয়াজ উপহার দিয়েছেন। রবিবার দিঘিরপুল এলাকার রাজগঞ্জের সংগীতা কুণ্ডু ও আলমগঞ্জের শুভম রায়ের বিয়ে হয়। সেখানেই সকালে গায়ে হলুদের সময় কনের বন্ধুরা হাজির হন এক ঝুড়ি পেঁয়াজ নিয়ে।

আলোচনায় থাকা সেই ব্যক্তিরা হলেন কপিলকুমার কুন্ডু, জয়ন্ত আচার্য, পূজা রাজবংশী, ভোলানাথ রাজবংশী। তারা জানান, ‘পেঁয়াজ এখন মহার্ঘ্য। প্রতিদিন বাজারে হা হুতাশ শুনছি। সোশ্যাল মিডিয়ায় সোনার সঙ্গে তুলনা করা হচ্ছে পেঁয়াজকে। তাই একটু অন্যরকম অথচ উপকারী উপহার হিসেবে পেঁয়াজের কথা মাথায় আসে আমাদের।’ বাজার থেকে ৮০ টাকা কেজিতে ওই পেঁয়াজ কিনেছেন বলেও জানান তারা।

বর্তমান প্রেক্ষাপটে হীরাসম এমন উপহার পেয়ে কনে সংগীতা বলেন, ‘খবরে এই ধরনের ঘটনা শুনেছি। নিজের ক্ষেত্রে এমন অভিজ্ঞতা হবে ভাবিনি। অষ্টমঙ্গলা পর্যন্ত বাড়িতে লোকজন থাকবে। তরকারি থেকে মাছ-মাংস রান্নায় এই পেঁয়াজের অনেকখানিই ব্যবহার করা যাবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status