ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
খোঁজ মিলেছে সিঙ্গাপুরে পলাতক ক্যাসিনো সাঈদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 5:09 PM

খোঁজ মিলেছে সিঙ্গাপুরে পলাতক ক্যাসিনো সাঈদের

খোঁজ মিলেছে সিঙ্গাপুরে পলাতক ক্যাসিনো সাঈদের

কয়েকটি সূত্রে জানা যায়, সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের পাশেই ফেরার পার্ক এলাকার অভিজাত ‘সিটি স্কয়ার’ ভবনের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পরিবার নিয়ে অবস্থান করছেন ক্যাসিনো সাঈদ। মাঝেমাঝেই আড্ডা দেন মোস্তফা সেন্টার এবং সিটি স্কয়ার আবাসিক এলাকার মাঝামাঝিতে অবস্থিত ‘হান্ডি’ নামে একটি ভারতীয় রেস্টুরেন্টে।

তবে ক্যাসিনো সাঈদ সিঙ্গাপুরে অবস্থান করলেও বাংলাদেশে তার তৎপরতা থেমে নেই। সম্প্রতি কাউন্সিলর পদ থেকে বহিষ্কৃত হলেও অন্যান্য খাত ধরে রাখতে অব্যাহত রাখতে বদ্ধপরিকর। চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অন্যতম অভিযুক্ত একেএম মমিনুল হক সাঈদ এবার হকি ফেডারেশনে নিজের অবস্থান টিকিয়ে রাখতে সভাপতি বরাবর চিঠি দিয়েছেন সিঙ্গাপুর থেকে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, বিগত দুই মিটিংয়ে সাঈদ অনুপস্থিত ছিলেন। আগামী ২১ ডিসেম্বর মিটিংয়ে অনুপস্থিত থাকলেই পদ হারাবেন।

হকি ফেডারেশন সূত্র বলছে, নির্বাচিত হওয়ার পর নিজের একক ক্ষমতাবলে পরিচালনা পর্ষদের প্রধান ও সাধারণ সম্পাদকের একান্ত সচিব হিসেবে মনি বেগমকে মাসিক এক লাখ টাকা এবং মিডিয়া ম্যানেজার হিসেবে কনক মাহমুদকে ৫০ হাজার টাকা বেতনে নিয়োগ দেন। গঠনতন্ত্রের কোনো পরোয়া না করে সাঈদের এমন কর্মকাণ্ডে কেউ বাধা দেওয়ার সাহস পাননি। এখনো এই দুজনের মাধ্যমেই হকি ফেডারেশনে নিজের কতৃত্ব ধরে রাখার চেষ্টা করছেন তিনি।

এ ছাড়া গত ২৮ অক্টোবর এবং ১৪ নভেম্বর ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন ক্যাসিনো সাঈদ। আগামী ২১ ডিসেম্বরের বৈঠকে উপস্থিত না থাকলে গঠনতন্ত্র অনুযায়ী তাকে শোকজ পাঠানো হবে। এরপরই শুরু হবে বহিষ্কারের প্রক্রিয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status