ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন, আমি পদত্যাগ করলেই কি পেঁয়াজের দাম কমবে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 4:11 PM

বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন, আমি পদত্যাগ করলেই কি পেঁয়াজের দাম কমবে?

বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন, আমি পদত্যাগ করলেই কি পেঁয়াজের দাম কমবে?

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘পদত্যাগের করলে যদি পেঁয়াজের দাম কমে যায়, তবে মন্ত্রিত্ব ছাড়তে এক সেকেন্ডও লাগবে না।’ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ী সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, আজকেও যারা পেঁয়াজ আমদানি করছেন, তাদের আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ টাকার বেশি হওয়ার কথা নয়। আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরপর আমদানি বন্ধ করে দেয়া হবে।

পদত্যাগ প্রসঙ্গে টিপু মুনশি বলেন, ‘বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায়? এক সেকেন্ড লাগবে না আমার পদত্যাগ করতে। কোনো সমস্যা নেই আমার। তবে তাতে কি পেঁয়াজের দাম কমবে? তাতে যদি দেশের সবকিছু, পেঁয়াজের দাম ঠিক হয়ে যেত। একটু কষ্ট করতে হবে। আমরা এই বিপদটাকে সম্পদে পরিণত করবই করব। খুব বেশি দিন লাগবে না, আমাদের দেশ এই প্রডাকশনে সেলফ সাফিসিয়েন্ট হবেই, হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status