ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশে ঢুকে বাংলাদেশিকে মারধর, বিএসএফকে আটকের পর হস্তান্তর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 December, 2019, 10:48 PM

বাংলাদেশে ঢুকে বাংলাদেশিকে মারধর, বিএসএফকে আটকের পর হস্তান্তর

বাংলাদেশে ঢুকে বাংলাদেশিকে মারধর, বিএসএফকে আটকের পর হস্তান্তর

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটকের পর ভারতের হস্তান্তর করেছে বিজিবি। বিএসএফ সদস্যের নাম শ্রী চৈতন্য। দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমঝোতায় তাৎক্ষণিকভাবে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশি এক চোরাচালানিকে আটকের ঘটনায় সোমবার সন্ধ্যায় অনুপ্রবেশের এই ঘটনা ঘটে।

৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্টের ইনচার্জ সুবেদরা মিজানুর রহমান জানান, বাংলাদেশে সীমান্তবর্তী বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড় আঁচড়া গ্রামে খোকনের ছেলে আলী হোসেন অবৈধভাবে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটক আলী হোসেন কৌশলে পালিয়ে বাংলাদেশ অভিমুখে দৌড়ে ঢুকে পড়ে। তাকে ধরতে পিছু নেয় বিএসএফের পাঁচ সদস্য। এক পর্যায়ে তারা নোম্যান্সল্যান্ড পেরিয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে বেনাপোল চেকপোস্টের পুরাতন ইমিগ্রেশন বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ে আলী হোসেনকে ধরে বেদম মারধর করে।

খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ছুটে আসেন বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চার বিএসএফ সদস্য পালিয়ে গেলেও ধরা পড়েন বিএসএফের হেড কনস্টেবল শ্রী চৈতন্য। পরে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে হস্তান্তর করা হয়।

তবে চোরাচালানি আলী হোসেন পালিয়ে যেতে সক্ষম হন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status