ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কন্যাশিশুকে ছাদ থেকে ফেলে হত্যা করল দাদী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 6:36 PM

কন্যাশিশুকে ছাদ থেকে ফেলে হত্যা করল দাদী

কন্যাশিশুকে ছাদ থেকে ফেলে হত্যা করল দাদী

সন্তানসম্ভবা পুত্রবধূকে অনেক আশা নিয়ে হাসপাতালে ভর্তি করেছিলেন শাশুড়ি। চাহিদা একটা পুত্র সন্তান। কিন্তু জন্ম নিল ফুটফুটে একটি কন্যা শিশু। পুত্র সন্তান না জন্ম নেওয়ায় অখুশি হন শাশুড়ি। আর ধারণা করা হচ্ছে এ কারণেই জীবন দিতে হয়েছে সেই নবজাতক শিশুটিকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, ছাদ থেকে ছুড়ে ফেলে এক শিশুকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শিশুটির দাদিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার রাতে ভারতের বেঙ্গালুরুর মেদারাল্লি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শাশুড়ি পরমেশ্বরীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শিশুটির মা তামিলসেলভি। ওই শিশটির মা জানান, শাশুড়ির কাছে মেয়েকে রেখে গোসল করতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে আর মেয়ের দেখা পাননি।

তা নিয়ে প্রশ্ন করলে শাশুড়ি জানান, কিছু লোক জোর করে বাড়িতে ঢুকে পড়েছিল। তারাই শিশুটিকে কেড়ে নিয়ে গেছে। এই ঘটনা শুনে সন্দেহ হয় তামিলসেলভির। তাই তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে তল্লাশি চালিয়ে বাড়ির সংলগ্ন একটি খালি জায়গায় শিশুটির মরদেহ পায়। তার মাথায় গভীর ক্ষত ছিল। তারপর শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করেন শিশুটির দাদি পরমেশ্বরী। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status