ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশিসহ ৩৪৬৭ অবৈধ অভিবাসীকে আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 6:25 PM

বাংলাদেশিসহ ৩৪৬৭ অবৈধ অভিবাসীকে আটক

বাংলাদেশিসহ ৩৪৬৭ অবৈধ অভিবাসীকে আটক

গত এক সপ্তাহে তুরস্কের নিরাপত্তা সংস্থাগুলো অন্তত ৩৪৬৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে বলে দাবি করছে দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি।

সোমবার (২ ডিসেম্বর) প্রকাশিত খবরে জানানো হয়, আটকদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি, সিরিয়ান, কঙ্গোলিজ, ইরানি, ইরাকি, আফগান, ইয়েমেনি, লিবিয়ান ও ফিলিস্তিনী নাগরিকরা রয়েছেন। তবে কোন দেশের কতজন নাগরিককে আটক করা হয়েছে তা তথ্য উল্লেখ করা হয়নি।

আনাদলু এজেন্সির তথ্য মতে, আটকদের ১২৬৯ জনকে তুরস্কের গ্রীস ও বুলগেরিয়া সীমান্তবর্তী ইদিরনে প্রদেশ থেকে আটক করা হয়। ২০১৮ সালে তুরস্ক মোট ২ লাখ ৬৮ হাজার অবৈধ অভিবাসীকে আটক করেছে যারা তুরস্ক হয়ে অন্য দেশে পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন। আর চলতি বছরে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজারেরও বেশি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status