ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শূন্য রানে ৬ উইকেট, বিশ্ব রেকর্ড নেপালি বোলারের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 3:18 PM

শূন্য রানে ৬ উইকেট, বিশ্ব রেকর্ড নেপালি বোলারের

শূন্য রানে ৬ উইকেট, বিশ্ব রেকর্ড নেপালি বোলারের

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। আর এই খেলার সবচেয়ে বেশি অনিশ্চয়তা থাকে টি-টোয়েন্টি ফরম্যাটে। মারকাটারি এই ক্রিকেটে কখন কী হয়, তা বোঝা মুশকিল। আর সব দেশের আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্ট্যাটাস থাকায় রেকর্ডও হয় ভুরিভুরি।

এই যেমন আজ (সোমবার) সাউথ এশিয়ান গেমসে নারী ক্রিকেটের উদ্বোধনী ম্যাচেই অবিস্মরণীয় এক কীর্তি গড়ে ফেলেছেন নেপালি বোলার অঞ্জলি চাঁদ। এক ওভারে ৩ উইকেটসহ শূন্য রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

মালদ্বীপ নারী দলের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন অঞ্জলি। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মালদ্বীপ। শুরুটা তেমন ভালো না হলেও ২ উইকেটে ১৫ রান করে ফেলেছিল তারা।

এরপরই আক্রমণে আসেন অঞ্জলি। বোলিং করেন মাত্র ২.১ ওভার। আর এরই মাঝে একে একে সাজঘরে পাঠান মালদ্বীপের ৬ ব্যাটসম্যানকে। ইনিংসের সপ্তম ওভারে কোনো রান খরচ না করেই নেন ৩টি উইকেট।

সবমিলিয়ে শেষের ৮ উইকেট মাত্র ১ রানে হারায় মালদ্বীপ। ইনিংস শেষ অঞ্জলির বোলিং ফিগার দাঁড়ায় ২.১-০-০-৬। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই বিশ্ব সেরা বোলিং ফিগার। এর আগে ৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন মালয়েশিয়ান মাস এলিসা।

মালদ্বীপের পক্ষে সর্বোচ্চ ৯ রান করেন হামজা নিয়াজ। এছাড়া উইকেটরক্ষক হাফসা আব্দুল্লাহ করেন ৪ রান। বাকি সবাই আউট হন শূন্য রানে।

এ রান তাড়া করতে মাত্র ৫ বল প্রয়োজন হয় নেপালের। ইনিংসের প্রথম ওভারের পাঁচ বলেই ৩ চার মেরে দলকে জিতিয়ে দেন ওপেনার কাজল শ্রেষ্ঠা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status