ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীর আত্মহত্যায় নিজ বাবা মাকে দায়ী করলেন স্বামী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 December, 2019, 3:13 PM

স্ত্রীর আত্মহত্যায় নিজ বাবা মাকে দায়ী করলেন স্বামী

স্ত্রীর আত্মহত্যায় নিজ বাবা মাকে দায়ী করলেন স্বামী

রাজধানী ধানমন্ডিতে স্ত্রীর আত্মহত্যার জন্য নিজের বাবা-মাকে দায়ী করেছেন এক ব্যক্তি। রবিবার (১ ডিসেম্বর) ধানমণ্ডির একটি আবাসিক বাসায় এ ঘটনা ঘটে। মিতানুর আক্তার নামে ওই আত্মহত্যাকারীর এ মর্মান্তিক ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন মিতানুরের বাবা।

পরিবার জানায়, গত রবিবার রাত ৯টার দিকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের এক পর্যায়ে গৃহবধূ মিতানুর বাথরুমে যায়। এ সময় মিতানুরের বাবা মাও সেখানে উপস্থিত ছিলেন। অনেকক্ষণ পরও বাথরুম থেকে বের না হওয়ায় চাবি দিয়ে খোলা হয় দরজা। সেখানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে। মিতানুর ও তামিমের সংসারে একটি সন্তান রয়েছে।

গণমাধ্যমকে মিতানুরের স্বামী তামিম জানান, আমার মা সব সময় আমার স্ত্রীকে অত্যাচার করতেন। নানাভাবে অত্যাচার করতেন। আমার স্ত্রীর মৃত্যুতে আমার বাবা মা-ই দায়ী। আমার স্ত্রীর পরিবার নিম্নবিত্ত বলেই এমন করতেন তারা। এদিকে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ধানমন্ডি জোনের এডিসি আবদুল্লাহ হিল কাফি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status