ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের খবর দেবেন অপু!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 1:05 PM

বিয়ের খবর দেবেন অপু!

বিয়ের খবর দেবেন অপু!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি স্টেজ শো আর কর্পোরেট অনুষ্ঠানে দেখা যায় তাকে।  অপু বিশ্বাস ভালোবেসে ঘর সংসার সাজিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে। সেই সংসার ভেঙে গেছে। এরপর অপুর নতুন করে বিয়ে বা প্রেম নিয়ে মুখরোচক খবর ছড়িয়েছে বিভিন্ন সময়। যা গুজবেই পরিণত হয়েছে। এবার নতুন খবর দিবেন বলে জানান নায়িকা নিজেই।

তাহলে কি বিয়ের খবর দিতে চলছেন ঢালিউড কুইন? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, বিষয়টি এমন কিছু নয়। তবে খুব শিগগিরই নতুন খবর দিবো। আশা করছি, তখন সবাইকে পাশে পাব। তবে, এ খবর জানতে কয়েকদিন অপেক্ষা করতে হবে।

অপু বিশ্বাস সবশেষ অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমায়। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী।

এর বাইরে কলকাতার সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status