ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কংগ্রেসের সভায় স্লোগান ‘প্রিয়াংকা চোপড়া জিন্দাবাদ’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 12:29 PM

কংগ্রেসের সভায় স্লোগান ‘প্রিয়াংকা চোপড়া জিন্দাবাদ’

কংগ্রেসের সভায় স্লোগান ‘প্রিয়াংকা চোপড়া জিন্দাবাদ’

সময় মোটেও ভালো যাচ্ছে না ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের। সব কিছুতেই তাদের তালগোল পাকানো ভাব যেন কাটছেই না!

দলের সভায় ‘প্রিয়াংকা গান্ধী জিন্দাবাদ’ বলতে গিয়ে অতিউৎসাহে মারাত্মক ভুল করে কংগ্রেস নেতারা স্লোগান তুললেন ‘প্রিয়াংকা চোপড়া জিন্দাবাদ’। খবর এনডিটিভির।

ব্যাস! আর যায় কোথায়। তুমুল সমালোচনা সোশ্যাল মিডিয়ায়।

দিল্লিতে রোববার এক মিছিলের আয়োজন করেছিল কংগ্রেস। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে ওই স্লোগান দিয়ে ফেলেন কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার।

মঞ্চে তখন দিল্লি কংগ্রেসের প্রধান সুভাষ চোপড়া। তার তখন আর মুখ লুকানোর জায়গা নেই।

সুরেন্দ্র কুমার স্লোগান দিতে থাকেন, ‘সোনিয়া গান্ধী জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়াংকা চোপড়া জিন্দাবাদ।’ আচমকা ওই স্লোগান ওঠায় অস্বস্তিতে পড়ে যান সুভাষ চোপড়া।

এদিকে ওই ভিডিও সাংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

কেউ কেউ লেখেন– ভাগ্য ভালো রাহুল গান্ধী ওই মিছিলে ছিলেন না। এমনও হতে পারত কংগ্রেস নেতারা স্লোগান দিতে পারত রাহুল বাজাজ জিন্দাবাদ। পাশাপাশি কেউ কেউ প্রশ্ন করেন, কখন কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রিয়াংকা চোপড়া?

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status