ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নওগাঁয় ল্যাবে বিস্ফোরণ, ৭ শিক্ষার্থী আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 December, 2019, 11:15 PM

নওগাঁয় ল্যাবে বিস্ফোরণ, ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ল্যাবে বিস্ফোরণ, ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেলের কর্মরত চিকিৎসক।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন- কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান, রাকিবুল ইসলাম, মো. রাফি, শফিকুল ইসলাম শাফি, নিয়ামুল ইসলাম, তৌহিদ শাহরিয়ার ও সাদিকুল ইসলাম শাফি।

আহত ছাত্র রাকিবুল ইসলামসহ শিক্ষার্থীরা জানান, বিকেলে নওগাঁ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের রসায়ন ল্যাবে ব্যবহারিক পরীক্ষা চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে পরীক্ষা চলার সময় রসায়ন ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করার সময় এসিডসহ বোতল বিস্ফোরণে সাত শিক্ষার্থী আহত হন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুনীর আলী আকন্দ জানান, ল্যাবে বিস্ফোরণে সাতজন আহত রোগী ভর্তি হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status