ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
খালেদা জিয়ার সাক্ষাৎ পাচ্ছেন না স্বজনরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 9:03 PM

খালেদা জিয়ার সাক্ষাৎ পাচ্ছেন না স্বজনরা

খালেদা জিয়ার সাক্ষাৎ পাচ্ছেন না স্বজনরা

ভালো নেই কারাবন্দি খালেদা জিয়া। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। এমন অবস্থায় তাঁর সাক্ষাতও পাচ্ছেন না স্বজনরা।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে স্বজনদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ১৩ নভেম্বর, এরপর ১৮ দিন অতিবাহিত হলেও সাক্ষাতের অনুমতি মিলছে না।

শামসুদ্দিন দিদার রোববার সন্ধ্যায় আমার সংবাদকে বলেন, সাক্ষাতের অনুমতি চেয়ে ২৪ নভেম্বর সেপ্টেম্বর খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বাক্ষরিত একটি আবেদন জেল কর্তৃপক্ষ বরাবর পৌঁছানো হয়েছে; কিন্তু আজও অনুমতি দেয়নি।

তিনি বলেন, স্বজনদের ধারণা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ; যে কারণে তাদের দেখা করতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় মুঠোফোনে বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। স্বজনরা দেখা করতে চাইলেও কারা কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না।

তিনি বলেন, ১৫ দিন পরপর কারাবিধি অনুযায়ী স্বজনদের দেখা করতে দেয়ার নিয়ম রয়েছে। আমরা মনে করছি, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার সব ধরনের নির্যাতন করছে। সরকার তাকে মানসিকভাবে নির্যাতন করে শেষ করে দিতে চাচ্ছে।

বাংলাদেশকে বিপদগ্রস্ত করতে সরকার গভীর চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status