ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্মঘট আতঙ্কে সরকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 7:03 PM

ধর্মঘট আতঙ্কে সরকার

ধর্মঘট আতঙ্কে সরকার

একের পর এক পেশাজীবী সংগঠন ও বিভিন্ন গোষ্ঠীর ধর্মঘটে দেশের সামগ্রিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘটের পর সরকারকে সামাল দিতে হলো নৌ পরিবহন ধর্মঘট। এরপর আজ আবার তিনটি বিভাগে পেট্রোল পাম্প মালিক সমিতি ধর্মঘট শুরু করেছে।

সরকারের একাধিক দায়িত্বশীল মন্ত্রী বলছেন, কথায় কথায় ধর্মঘট একটি অশুভ প্রবণতা। এই ধর্মঘটে মূল টার্গেট করা হচ্ছে জনগণকে, যেন জনজীবন ব্যাহত হয়। পরিবহন ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে সীমাহীন। নৌ ধর্মঘটে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি পণ্য আনা নেওয়ায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। এখন তিন বিভাগে যে পেট্রোল পাম্প ধর্মঘট করা হচ্ছে এতেও সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি।

সরকারের একজন মন্ত্রী বলেছেন, জনগণকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার জন্যই এ ধরণের ধর্মঘটগুলো হচ্ছে। এই ধর্মঘটগুলো ষড়যন্ত্রমূলক।

মন্ত্রী আরও বলেন, যেকোন বিষয় নিয়ে অভাব অভিযোগ থাকতেই পারে। সেটা সরকারের সঙ্গে দেন-দরবার, আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। কিন্তু কোনরকম ঘোষণা না দিয়ে হুটহাট ধর্মঘটের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বলে সরকার মনে করছে।

সরকারের কাছে তথ্য রয়েছে, আরও কয়েকটি সংস্থা বা সংগঠন ধর্মঘট শুরু করতে পারে। যে ধর্মঘটগুলোর মূল লক্ষ্য হবে জনভোগান্তি সৃষ্টি করা।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এ ধরণের ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে সক্ষম। ভবিষ্যতে যদি কেউ জনগণকে ভোগান্তিতে ফেলতে কোনোরকম অযৌক্তিক ধর্মঘট ডাকে সেটা সরকার যথাযথভাবে মোকাবেলা করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status