ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল: আদালত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 5:16 PM

আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল: আদালত

আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল: আদালত

নিম্ন আদালতে কঠোর নিরাপত্তার মধ্যেও হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলায় দণ্ডিত দুই আসামির মাথায় আইএসের চিহ্ন সম্বলিত টুপি কীভাবে এল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার (১ ডিসেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের এক মামলার শুনানিতে পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এ বিষয়ে মন্তব্য করেন আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন। এ সময় আদালত বলেন, আইএসের টুপি নিয়ে পত্রিকায় দেখলাম- পুলিশ বলছে তারা এ বিষয়ে জানে না। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে টুপি কারাগার থেকে যায়নি! তাহলে টুপি দিল কে? আইএসের টুপি ফেরেশতা দিল নাকি শয়তান দিল? শর্ষের ভেতরে ভূত আছে।

প্রসঙ্গত, হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলার রায়ের দিন আইএসের টুপি পড়ে আদালতে হাজির হন দুই আসামি। এ সময় তারা আঙ্গুলি উচিয়ে উচ্ছাস প্রকাশ করেন। পুলিশ বলছে, আইএসের টুপি কিভাবে এল তারা এ বিষয়ে কিছুই জানে না। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status