ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পাঠ্যবইয়ে ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 3:40 PM

পাঠ্যবইয়ে ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কা!

পাঠ্যবইয়ে ঐশ্বরিয়া-প্রিয়াঙ্কা!

পাঠ্যপুস্তকে স্থান পেয়েছেন বলিউডের দুই তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও প্রিয়াঙ্কা চোপড়া। ফ্রান্সের একটি হাইস্কুলের শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর জন্য ওয়ার্কবুকের প্রচ্ছদে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার মুখ ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, তাকে নিয়ে বইটিতে আছে কয়েকটি প্রশ্ন। একইসঙ্গে স্থান করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। তবে প্রিয়াঙ্কা চোপড়ার ছবি না থাকলেও তাকে নিয়ে বইটিতে রয়েছে কিছু প্রশ্ন।

পাঠ্যপুস্তকে আরও স্থান পেয়েছে তাজমহলের ছবি, হলিউড ও বলিউডসহ ভারতের নানা বিষয়। অন্যদিকে ফ্রান্সের জনপ্রিয় ব্র্যান্ড ‘লরিয়েল’-এর শুভেচ্ছাদূতও ঐশ্বরিয়া। তাদের হয়ে ফ্রান্সের সবচেয়ে আলোচিত কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচাতেও নিয়মিত হাঁটতে দেখা যায় তাকে। প্রসঙ্গত কয়েক বছর আগে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নামে একটি ফুলের নামকরণ করা হয়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status