ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পরীমনিকে বিয়ে করবেন আলমগীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 1:55 PM

পরীমনিকে বিয়ে করবেন আলমগীর

পরীমনিকে বিয়ে করবেন আলমগীর

কদিন আগেই তামিমের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পরীমনির। যদিও বিয়ে হয়নি তাদের। চুটিয়ে প্রেম করছিলেন। সামনেই বসতেন বিয়ের পীড়িতে। তবে তার আগেই বিচ্ছেদ হয়ে গেছে এ দুই জনের। এবার আলমগীরের সঙ্গে বিয়ের খবর পাওয়া গেল পরীমনির। নিশ্চয়ই অবাক হচ্ছেন। এটি কী করে সম্ভব। চিত্রনায়ক আলমগীর এর আগে দুইবার বিয়ে করেছেন। বয়স চলে গেছে ষাটের উপর। বিষয়টি আসলে ঘটছে সিনেমায়।

মূল ঘটনা হলো, রেলমন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে বিয়ে করেন। বিয়ের পরপরই ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার ঘোষণা দিয়েছিলেন ‘মন্ত্রীর বিয়ে’ নামে তিনি একটি সিনেমা নির্মাণ করবেন। তবে এখন পর্যন্ত সেটি শুরু করতে পারেননি তিনি।আবুল হোসেন ঘোষণা দিয়েছিলেন ‘মন্ত্রীর বিয়ে’ শিরোনামে চলচ্চিত্রটি প্রযোজনার। এটি পরিচালনা করবেন জি. সরকার। সেই ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীর আর বউয়ের চরিত্রে পরীমনি। জুটিটাকে নিশ্চয়ই মানাবে বেশ।

এই সিনেমার সুবাদেই মেয়ের বয়সী এই নায়িকাকে বিয়ে করতে হচ্ছে এক সময়ের সিনেমাপাড়া কাপানো আলোচিত নায়ক আলমগীরের।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ‘মন্ত্রির বিয়ে’ ছবির মহরত অনুষ্ঠিত হলেও শুটিং শুরু করা হয়নি। তবে এবার বসে না থেকে খুব শিগগির ছবিটির শুটিং শুরু করার ইচ্ছে আছে বলে জানালেন প্রযোজক আবুল হোসেন মজুমদার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status