ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ফেসবুকে প্রেম, শারীরিক সম্পর্কের পর চম্পট প্রবাসী প্রেমিক!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 December, 2019, 1:25 PM

ফেসবুকে প্রেম, শারীরিক সম্পর্কের পর চম্পট প্রবাসী প্রেমিক!

ফেসবুকে প্রেম, শারীরিক সম্পর্কের পর চম্পট প্রবাসী প্রেমিক!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের পর প্রেমিকাকে ফেলে পালিয়েছে এক প্রবাসী।

এদিকে বিয়ের দাবিতে গতকাল শনিবার (৩০ নভেম্বর) সদর উপজেলার পশ্চিম সেকদি গ্রামের প্রেমিক শেখ মাহবুব আলমের বাড়িতে অনশন করেন ওই তরুণী। শেখ মাহবুব ওই গ্রামের সহিদ উল্যাহ’র ছেলে।

এ সময় ওই তরুণী বলেন, গত এক বছর পূর্বে মাহাবুব আলমের সঙ্গে তার ফেসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে শেখ মাহবুব তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান।

এদিকে ওই তরুণী তাকে বিয়ে করতে চাইলে মাহবুব অস্বীকৃতি জানান। পরে গত ১৫ নভেম্বর ওই তরুণী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মাহবুবের বাড়িতে এসে অনশন করেছেন তিনি।

অভিযুক্ত মাহবুবের বাবা সহিদ উল্যাহ অভিযোগ করে বলেন, মেয়েটি বাড়িতে ঢুকে আমাদের লাঞ্ছিত করেছে। ঘরের মালামাল ভাঙচুর করেছে। পরে আমি থানায় খবর দিয়েছি।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া জানান, ওই তরুণীর মামলাটি তদন্তাধীন রয়েছে। দুই পক্ষ বর্তমানে থানায় আছে। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status