ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের কার্ড দেখাতে পারলেই ২৫ রুপিতে পেঁয়াজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 11:14 AM

বিয়ের কার্ড দেখাতে পারলেই ২৫ রুপিতে পেঁয়াজ

বিয়ের কার্ড দেখাতে পারলেই ২৫ রুপিতে পেঁয়াজ

ভারতের বিহারে কেউ বিয়ের কার্ড দেখাতে পারলেই ২৫ রুপি দরে পেঁয়াজ কিনতে পারবেন। দেশটির বাজারে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। নিত্যপণ্যটির দাম হাতের নাগালে রাখতে বিহার সরকার নিজেই দোকান খুলে বসেছে বাজারে।

সরকারি কর্মচারীরা এখন বিহারে খোলাবাজারে গিয়ে ৩৫ রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন।

বিহার রাজ্য সমবায় বিপণন ইউনিয়ন লিমিটেডের তরফে প্রতিজনকে ৩৫ রুপি দরে দুই কেজি পেঁয়াজ দেয়া হচ্ছে। কিন্তু বিয়েবাড়ির জন্য সেই পেঁয়াজের দাম আরও ১০ রুপি কম নেয়া হবে বলে জানা গেছে।

বিহারে সরকারি কর্মচারীরা মাথায় হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন। জানা গেছে, পেঁয়াজ বিক্রির সময় ভিড়ের মধ্যে পড়ে গিয়ে মাথায় যেন আঘাত না পান, সে জন্য সরকারি কর্মচারীরা মাথায় হেলমেট পরেছেন।

কারণ এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে সস্তায় পেঁয়াজ বিক্রি করতে গিয়ে বহু জায়গায় পদপিষ্টের ঘটনা ঘটেছে। সে কথা মাথায় রেখে শনিবার হেলমেট পরে বাজারে নেমেছেন সরকারি প্রতিনিধিরা।

বিহার রাজ্য সরকারের এক কর্মকর্তা রোহিত কুমার জানিয়েছেন, পেঁয়াজ বিক্রি করার সময় পাথর ছোড়া ও পদপিষ্টের মতো ঘটনা ঘটেছে। অথচ সরকার কোনো পুলিশ দেয়নি। তাই এভাবেই সবাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করতে বাধ্য হচ্ছেন।

ভারতে পেঁয়াজের ঝাঁজে বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

পশ্চিমবঙ্গ রাজ্যে পেঁয়াজের কেজি ১০০ রুপি। কোনো কোনো রাজ্যে সেই দাম ১২০-১৩০ টাকা দরেও পৌঁছেছে।

পরিস্থিতি সামাল দিতে বিদেশ থেকে এক লাখ ২০ হাজার কেজি পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status