ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
‘ভারতে নিরাপদ নই’ বলায় থানায় নিয়ে কলেজছাত্রীকে নির্যাতন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 11:11 AM

‘ভারতে নিরাপদ নই’ বলায় থানায় নিয়ে কলেজছাত্রীকে নির্যাতন!

‘ভারতে নিরাপদ নই’ বলায় থানায় নিয়ে কলেজছাত্রীকে নির্যাতন!

ভারতের তেলেঙ্গানার তরুণী পশু-চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব হয়েছেন দিল্লির মেয়ে অনু (২০)।

রোববার সকালে দেশটির পার্লামেন্টের সামনে একাই প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। হাতে একটা ছেঁড়া প্ল্যাকার্ড। তাতে লাল রঙে লেখা— ‘কেন? আমি আমার নিজের ভারতে নিরাপদ নই।’ তবে বেশি সময় সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে পারেননি অনু। পুলিশ তাকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, অনু কোনো স্লোগান দেননি। বসে ছিলেন নীরবে। এসময় পুলিশ তাকে চলে যেতে বলে। তিনি যেতে না চাইলে তুলে নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়।

সেখানে অনুকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

তবে ‘সংসদের আশেপাশে আর প্রতিবাদ করব না’— এই মুচলেকা দেয়ার আগে অনুকে ছাড়েনি পুলিশ।

পুলিশের বক্তব্য, সংসদ ভবনের সামনের জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ নিষিদ্ধ।

দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের অভিযোগ, থানায় একটি খাটের ওপর অনুকে ফেলে তার ওপরে চড়ে বসেন তিনজন নারী পুলিশ।

স্বাতী বলেন, ‘মেয়েটির শরীরে নির্যাতনের চিহ্ন আমি দেখেছি। দিল্লি পুলিশকে নোটিস দিচ্ছি। ওই তিন পুলিশকর্মীকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে।’

থানা থেকে বের হওয়ার পর অনুর হাতে ক্ষতচিহ্ন দেখা গেছে বলেও তিনি জানান।

এসময় সাংবাদিকরা এগিয়ে এসে তার বিষয়ে জানতে চাইলে অনু বলে ওঠেন, ‘আপনারা আমার কথা জিজ্ঞাসা করছেন কেন? আমি শুধু আমার জন্য আজ এখানে আসিনি। ওই মেয়েটা মরে গেল। কাল আমি পুড়ে মরতে চাই না।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status