ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে চলছে পুলিশের অভিযান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 9:45 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে চলছে পুলিশের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে চলছে পুলিশের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী এবং আব্দুর রব হলে একযোগে শুরু হয় এই তল্লাশি। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা থেকে এই তল্লাশি শুরু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা বলেন, শনিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় চবির চার আবাসিক হলে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। প্রসঙ্গত, গত দুইদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ১০ ছাত্রলীগ কর্মী আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হলে তল্লাশির এ উদ্যোগ নেওয়া হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status