ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
হাতেনাতে আটক পরকীয়া প্রেমিক-প্রেমিকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 30 November, 2019, 9:42 PM

হাতেনাতে আটক পরকীয়া প্রেমিক-প্রেমিকা

হাতেনাতে আটক পরকীয়া প্রেমিক-প্রেমিকা

ময়মনসিংহের ফুলপুরে পরকীয়ার অভিযোগে প্রিয়াঙ্কা সরকার (২৭) ও আনোয়ার (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টায় ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পৌরসভার গোদারিয়া গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃত প্রেমিক আনোয়ার হোসেন ত্রিশাল উপজেলার আমিয়ান ডাঙ্গুরি গ্রামের মৃত নসর উদ্দিনের ছেলে। প্রেমিকা প্রিয়াঙ্কা সরকার কিশোরগঞ্জের বিন্নাটী গ্রামের ফনিন্দ্র সরকারের মেয়ে ও সিঙ্গাপুর প্রবাসী পলব ভৌমিকের স্ত্রী। প্রিয়াংকা এক কন্যা সন্তানের জননী।

ফুলপুর থানার ওসি জানান, আনোয়ার হোসেন উপজেলার গোদারিয়া গ্রামে তার শ্বশুরালয়ে থাকতেন। প্রিয়াংকা সিঙ্গাপুর প্রবাসী পলব ভৌমিকের স্ত্রী। প্রিয়াঙ্কা আনোয়ারের শ্বশুরের বাসায় ভাড়ায় থাকতেন। মাসখানেক ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল। এলাকাবাসী কারো কাছ থেকে সকালে ৯৯৯ নাম্বারে কল পেয়ে তাদের হাতেনাতে আটক করা হয়, অভিযোগকারীর নামপ্রকাশ করা হয় নি। পরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status