ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
নিরবে অনুশীলনে ব্যস্ত মাশরাফি-তামিম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 4:17 PM

নিরবে অনুশীলনে ব্যস্ত মাশরাফি-তামিম

নিরবে অনুশীলনে ব্যস্ত মাশরাফি-তামিম

আসন্ন বঙ্গবন্ধু বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজা। আর দরজায় কড়া নাড়তে থাকা এই টুর্নামেন্টের আগে নেটের অনুশীলনে ঘাম ঝরালেন এবারে ঢাকা প্লাটুনের দুই ক্রিকেটার। আর এর মধ্য দিয়ে ইনজুরি শঙ্কা কাটিয়ে প্রথমবারের মতো বল করেলন মাশরাফি।

ইংল্যান্ড বিশ্বকাপের পর বাংলাদেশ তিনটি দ্বিপাক্ষিক এবং একটি ত্রিদেশীয় সিরিজ খেললেও মাঠে নামা হয়নি মাশরাফির, কারণ এই সময়ে দলের কোনো একদিনের ম্যাচ ছিল না। অবশেষে বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি নেয়ার সময় চোটে পড়েন মাশরাফি। তারপরে আবারো মাঠের আলোচনার বাইরে চলে যান মাশরাফি।

এর আগে নিয়মিত জিম সেশন চালিয়ে গেলেও, শনিবার (৩০ নভেম্বর) সকালে অনুশীলনে বল করেন এই পেসার। ঢাকা প্লাটুনের সতীর্থ তামিম ইকবালকে ৪ ওভার বোলিং করেন মাশরাফি। তামিমও ক্রিকেট থেকে স্বেচ্ছা বিরতি নেয়ার পর থেকে লম্বা সময় ছুটিতে ছিলেন।

মাশরাফির পিঠে ব্যথা ছিল, সে চোটে তিনি এখনো ভুগছেন কিনা সেই প্রসঙ্গে কোচ জানান, ‘যতক্ষণ বোলিং করছিল, ওর কোনো সমস্যা হতে দেখিনি। আমার মনে হয়েছে, ফিট আছে। তামিম-মাশরাফিদের মতো ক্রিকেটারদের বিরতি থাকলেও ছন্দে ফিরতে তাদের বেশি সময় লাগার কথা না। দশ-পনের বছর যখন একজন ক্রিকেট খেলে তারা দ্রুতই মানিয়ে নিতে শিখে। ওদের ফর্ম নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’

মাঠের সাথে মাঠের বাইরেও ভালো সম্পর্ক তামিম-মাশরাফির। এবারেই প্রথম বিপিএলে এক দলে খেলবেন এই দুজন। ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে থাকা মাশরাফি এবং তামিম ফেরার আগে ঝালিয়ে নিচ্ছে একে-অপরকে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status