ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফিরছেন সানিয়া মির্জা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 10:59 AM

ফিরছেন সানিয়া মির্জা

ফিরছেন সানিয়া মির্জা

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা আবার ফিরছেন প্রিয় কোর্টে। মা হওয়ার পর নিজেকে টেনিস থেকে কিছুটা দূরে রেখেছিলেন। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার হোবার্ট আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা দিয়েই ফেরার মিশনে নামছেন তিনি।

এছাড়া টেনিসের গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়া ওপেনেও দেখা যেতে পারে তাকে।

৩৩ বছর বয়সি সানিয়াকে সবশেষ কোর্টে দেখা গেছে ২০১৭ সালে। চীন ওপেনে খেলার পর সন্তানের জন্য নিজেকে টেনিস থেকে দূরে সরিয়ে নেন। ইউক্রেনের নাদিয়া কিচেনোকের সঙ্গে জুটি বেঁধে হোবার্টে নামবেন তিনি।

২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করার পরে তাঁদের ছেলে ইজহানের জন্ম হয় গত বছর অক্টোবরে।

বৃহস্পতিবার মুম্বাইয়ে সানিয়া বলেন, ‘আমি হোবার্টে খেলব। তার পরে অস্ট্রেলিয়া ওপেনে নামব। আগামী মাসে মুম্বাইয়ে মেয়েদের একটা আইটিএফ প্রতিযোগিতায় নামারও পরিকল্পনা রয়েছে। এখনো চূড়ান্তভাবে এখানে নামার ব্যাপারে সিদ্ধান্ত নিইনি। তবে হোবার্ট আর অস্ট্রেলিয়া ওপেনে নামব, সে ব্যাপারে নিশ্চিত।’

ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সানিয়া ফিটনেসের দিক থেকেও ভাল জায়গায় ফিরে এসেছেন বলে মনে করছেন। তিনি বলেন, ‘মা হওয়ার সময় শরীরে অনেক রকম পরিবর্তন আসে। ঘুমের সময় পাল্টে যায়। এখন ফিটনেসের দিক থেকে ভাল জায়গায় আছি বলে মনে হচ্ছে। আগে যে রকম ছিলাম, সেই জায়গায় ফিরে আসছি। মাত্র ছ’সাত মাস আগেই মনে হয়েছিল এই জায়গায় হয়তো নিজেকে নিয়ে যেতে পারব।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status