ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সারা দেশে নৌ ধর্মঘট চলছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 10:46 AM

সারা দেশে নৌ ধর্মঘট চলছে

সারা দেশে নৌ ধর্মঘট চলছে

১১ দফা দাবিতে সারা দেশে নৌ ধর্মঘট চলছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে নৌ ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। এতে রাজধানী ঢাকা থেকে দেশের ৪৩ রুটের নৌ চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে কর্মবিরতির ডাক দেয়া হলেও চরমোনাই পীরের মাহফিলের কারণে তা স্থগিত করা হয়।

নৌযান শ্রমিক ফেডারেশন বরিশালের নেতা আবুল হাসেম জানান, চরমোনাই মাহফিলে অনেক লঞ্চ ভাড়া হয়েছিল, তাছাড়া লঞ্চের অনেক শ্রমিক সেখানকার মুরিদ। এ কারণে কর্মবিরতির সময় পরিবর্তন করা হয়। আমাদের ১১ দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

ধর্মঘটের ফলে চট্টগ্রামের কর্ণফুলীর ১৬টি ঘাটে লাইটার থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এ অবস্থায় জাহাজ জটের শঙ্কা রয়েছে। রাজধানীর সদরঘাট থেকেও ছেঁড়ে যায়নি কোনো লঞ্চ। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status