ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শহীদ মিনারে ইংরেজি গান বাজিয়ে ‘নাচানাচি’! নিন্দার ঝড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 November, 2019, 9:17 PM

শহীদ মিনারে ইংরেজি গান বাজিয়ে ‘নাচানাচি’! নিন্দার ঝড়

শহীদ মিনারে ইংরেজি গান বাজিয়ে ‘নাচানাচি’! নিন্দার ঝড়

ইংরেজি গানের তালে তালে কিছু তরুণীর নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নাচানাচিকে বলে ‘ফ্ল্যাশ মব’। যা দেখে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। প্রশ্ন উঠেছে, এমন একটি নাচের ভিডিও ধারণ কেন আমাদের সকলের শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা শহীদ মিনারে করতে হবে? সমালোচনা হচ্ছে শহীদ মিনারে এমন একটি অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া নিয়েও।

ভিডিওটি নাকি বুধবারই (২৭ নভেম্বর) ধারণ করা হয়েছে।

এক নেটিজেন লিখেছেন, এ দোষ বা অপরাধ আমাদের। আমরা পারিনি নতুন প্রজন্ম কে সঠিক ইতিহাস জানাতে ও দেশাত্মবোধে মানুষ করতে। এ আমাদের চরম ব্যার্থতা। সৈয়দ নাজমুল হোসেন নামের আরেকজন লিখেছেন, আমি যতটুকু জানি, শহীদ মিনারে কিছু করতে হলে এই পবিত্র স্থাপনা রক্ষণাবেক্ষণে নিয়োজিত সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমোদন নিয়ে করতে হয়। তাই কর্তৃপক্ষের এ ধরনের উদাসীনতা অবশ্যই জোরালো জবাবদিহিতার দাবি রাখে। সূত্র: কালেরকণ্ঠ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status