ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কুচক্রী মহলের গুজবের শিকার সানাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 9:36 PM

কুচক্রী মহলের গুজবের শিকার সানাই

কুচক্রী মহলের গুজবের শিকার সানাই

দেশীয় শোবিজের আলোচিত নাম সানাই মাহবুব। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সানাই নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। কিন্তু ক্যারিয়ার শুরু পর থেকেই বিভিন্ন সময়ে বিতর্কের শিকার হয়েছেন তিনি। এবার গর্ভবতী ইস্যু নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে সানাইকে নিয়ে। কিন্তু সানাই জানান, একটি কুচক্রী মহলের গুজবের শিকার তিনি।

সম্প্রতি ওজন বেড়ে যাওয়ায় নিয়মিত জিমে যাচ্ছেন সানাই। এছাড়া ডাক্তারের শরণাপন্নও হন তিনি। কিন্তু কিছু পরীক্ষা-নিরিক্ষার রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গর্ভবতী ইস্যুর গুজব ছড়িয়ে পরে।

বিষয়টি নিয়ে সানাই বলেন, শরীরের ওজন বাড়ার কারণে নিয়মিত জিমে যাচ্ছি। তাছাড়া হঠাৎকরে ক্ষুধা বেড়ে যাওয়ায় ডাক্তারের কাছে যাই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষা করাই। কিন্তু সেই রিপোর্টকে একটি কুচক্রী মহল আমার প্রেগন্যান্সি রিপোর্ট বলে গুজব তৈরি করে। আমি আবারো বলবো আমার বাগদান হয়েছে, এখনো বিয়ে হয়নি। আপনারা গুজবে কান দেবেন না। যা ছড়িয়েছে তা নিত্যান্তই মিথ্যে ও বানানো গল্প।

‘প্রেমের তাজমহল’ খ্যাত নির্মাতা গাজী মাহাবুবের হাত ধরে চলচ্চিত্রাঙ্গে নাম লেখান সানাই। তার পরিচালনায় ‘ভালোবাসা ২৪/৭’ নামের একটি ছবিতে জায়েদ খানের বিপরীতে যুক্ত হন সানাই। ছবিটির কিছু অংশের কাজ বাকী রয়েছে। তবে এরইমধ্যে আরো কয়েকটি ছবিতে যুক্ত হয়েছেন এবং ‘ময়নার ইতিকথা’ নামের ছবির কাজ শেষ করেছেন সানাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status