ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দুর্গন্ধে মিলল মরদেহের সন্ধান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 9:33 PM

দুর্গন্ধে মিলল মরদেহের সন্ধান

দুর্গন্ধে মিলল মরদেহের সন্ধান

দ্বিতীয় স্ত্রী মারুফা বেগমকে শ্বাসরোধে হত্যার পর সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রাখেন স্বামী শহীদুল ইসলাম। বিষয়টি ধামাচাপা দিতে স্ত্রী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রি করেন তিনি। এরপর থেকে ফুরফুরে মেজাজে ঘুরছিলেন শহীদুল। তবে দুর্গন্ধের কারণে স্ত্রী হত্যার বিষয়টি ফাঁস হয়।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউপির সোনাতলা গ্রামে। এ ঘটনায় স্বামী শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি ওই গ্রামের লালচাঁন কারিগরের ছেলে।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, বুধবার দুপুরে সেপটিক ট্যাংক থেকে বিকট দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর বিষয়টি আঁচ করতে পেরে তারা শহীদুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ শহীদুলকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার পর মরদেহ লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করে। পরে তার দেয়া তথ্যে সেপটিক ট্যাংক থেকে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ১৭ নভেম্বর শ্বাসরোধে মারুফাকে হত্যা করে শহীদুল। এছাড়া ১৯ নভেম্বর স্ত্রী নিখোঁজের ব্যাপারে জিডি করে শহীদুল।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status