ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
তিনি কি মা, না ডাইনি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 7:01 PM

তিনি কি মা, না ডাইনি!

তিনি কি মা, না ডাইনি!

শিশুর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো মায়ের কোল। কিন্তু কোনো মা যদি বিপথগামী হন তাহলে সেই কোল হয় জাহান্নামের চেয়েও ভয়াবহ স্থান। তখন শিশুটির বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক নিষ্ঠুর মায়ের দেখা মিলেছে ভারতের উত্তর প্রদেশের হাতহরাস জেলার এক গ্রামে।

সেখানে এক মা প্রেমিকের সঙ্গে মিলে নিজের ৬ বছর বয়সী নিষ্পাপ মেয়েটিকে নির্মভাবে খুন করেছেন। এরপর নিহতের মরদেহ বাড়ি থেকে ৫শ মিটার দূরের এক ধানখেতে ফেলে রেখে আসে তারা। গত ১২ নভেম্বর নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা প্রথমে ভেবেছিলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে ধর্ষকরা। কেননা ভারতে এ ধরনের ঘটনা প্রায়ই হয়ে থাকে।

কিন্তু পরে গ্রামের বিভিন্ন লোকজন এবং ওই মা ও তার প্রেমিককে জিজ্ঞাসাবাদের পর আসল ঘটনা সামনে আসে। মঙ্গলবার এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই নিষ্টুর মা এবং তার প্রেমিককে আটক করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত ৬ মাস ধরে ওই নারী এক প্রতিবেশী যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন। স্বামীর অবর্তমানে ওই যুবক তার বাড়িতে আসতো দুজনে মিলিত হতো। দু সপ্তাহ আগে মঙ্গলবারও (১২ নভেম্বর) বাড়ি খালি পেয়ে একান্তে সময় কাটচ্ছিলেন দুই প্রেমিক-প্রেমিকা। কিন্তু ঘটনাচক্রে ওই নারীর ৬ বছরের শিশুকন্যাটি তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই নারী। তিনি ভাবেন, মেয়ে যদি তার বাবাকে সব বলে দেয় তাহলেই ধরা পড়ে যাবে তার এতদিনের গোপন সম্পর্ক। যে করেই হউক তার মুখ বন্ধ করতে হবে। তাই প্রেমিকের সঙ্গে মিলে শিশুটিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন ওই নারী। নিষ্ঠুরতার এখানেই শেষ নয়! এরপর শিশুটির গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করেন তারা। যাতে পুলিশ ধরে নেয়, শিশুটিকে যৌন নিপীড়নের পর হত্যা করেছে অপরাধীরা।

এরপর তারা মরদেহ গ্রামের এক ধানখেতে ফেলে রেখে আসেন। ওইদিন সন্ধ্যাবেলা-ই শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে তারা এটিকে যৌন নিপীড়ন সংক্রান্ত অপরাধ বলেই অনুমান করেছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি। এরপরই গ্রামের বিভিন্ন লোকজন এবং নিহত শিশুটির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই নারীর পরকীয়ায় জড়িত থাকার খোঁজ পায় পুলিশ। এরপর তারা ওই নারী এবং তার প্রেমিককেও জেরা করতে শুরু করে। পুলিশি জেরার এক পর্যায়ে নিজের বাচ্চা মেয়েকে নির্মমভাবে খুন করার কথা স্বীকার করেন ওই নিষ্ঠুর মা।

এ ঘটনায় মঙ্গলবার ওই মা এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে কাস্টডিতে নিয়েছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status