ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
অপেক্ষা করুন, সব জানতে পারবেন: বাঁধন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 25 November, 2019, 4:23 PM

অপেক্ষা করুন, সব জানতে পারবেন: বাঁধন

অপেক্ষা করুন, সব জানতে পারবেন: বাঁধন

এক বছরেরও বেশি সময় ধরে অভিনয় কিংবা মডেলিং কোনো কিছুতেই নেই আজমেরী হক বাঁধন। মাঝে একটি ছবিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেও শেষ পর্যন্ত সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সরে যাওয়ার ব্যাখ্যায় বলেছেন ব্যক্তিগত কারণের কথা। এরপর থেকে বিরতিতেই রয়েছেন তিনি। কিন্তু এবার তাকে নিয়ে নতুন খবর পাওয়া গেল।

একটি সুত্রে জানা গেছে, বিশেষ একটি কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাঁধন। সঠিক সময় হলেই চমকে দেবেন সবাইকে। তবে তা সিনেমার কাজ কি না, সে বিষয়ে সুত্রটি মুখ খুলেলনি। আপাতত কঠোর গোপনীয়তায় কাজটি করা হচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে নাকি বাঁধন কাজটির শুটিংয়েও অংশ নিচ্ছেন।

বিষয়টি স্বীকার করে বাঁধন বলেন, বিশেষ একটি কাজ করছি। তবে কী কাজ, কীভাবে করছি, কোনো কিছুই আপাতত বলবো না। এক বছর ধরে কাজটির জন্য প্রস্তুত হয়েছি। সবকিছু থেকে দূরে আছি। এ জন্য আমাকে নিয়ে অনেকই ভিন্ন ভাবনা ভাবছেন। অপেক্ষা করুন, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যই সব জানতে পারবেন।

আজমেরী হক বাঁধনের ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় ২য় রানার আপ হন। এরপর থেকেই মিডিয়ায় নিয়মিত কাজ শুরু করেন। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে- বুয়াবিলাস, শুভ বিবাহ, চাঁদ ফুল অমাবশ্যা, বিজি ফর নাথিং, এয়ারকম, চৈতা পাগল, রঙ। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘নিঝুম অরণ্যে’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন বাঁধন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status