ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
সিনেমা ছাড়ছেন, ব্যবসায় মন দিচ্ছেন মাহি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 1:11 PM

সিনেমা ছাড়ছেন, ব্যবসায় মন দিচ্ছেন মাহি!

সিনেমা ছাড়ছেন, ব্যবসায় মন দিচ্ছেন মাহি!

মাহি অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি অবতার। ছবিটির পরিচালক মাহমুদ হাসান শিকদার। গত অক্টোবরের মাঝামাঝিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এরপর থেকেই মাহিয়া মাহি আর কোনো আলোচনায় নেই। বেশ কিছুদিন ধরে তাকে নাকি যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমেও অগ্নি খ্যাত এই নায়িকা খুব একটা সক্রিয় না।

সবশেষ গত জুলাই মাসে আনন্দ অশ্রু ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহি। এখনো ছবিটির কাজ শেষ হয়নি।

মাস দুয়েক আগে রায়হান রাফির স্বপ্নবাজী নামে একটি ছবিতেও চুক্তিবদ্ধ হন তিনি। সে সময়ে ছবিটির ফটোশুট করা হয়। এরপর থেকে লাপাত্তা তিনি। তাঁর কোনো খবর আর মেলেনি।

অবশেষে মাহির পারিবারিক একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় মাহি এখন ঢাকাতেই আছেন। তিনি ‘ভারা’ নামে একটি ফ্যাশন হাউস গড়ে তুলেছেন। এখন সেখানেই সময় দিচ্ছেন বেশি। তার নিজ হাতে ডিজাইন করা পোশাক তৈরি করা হয় সেখানে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status