ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
রুবেল-দোলার ‘হ্যাপি’ ফ্যামিলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 1:07 PM

রুবেল-দোলার ‘হ্যাপি’ ফ্যামিলি

রুবেল-দোলার ‘হ্যাপি’ ফ্যামিলি

অনেকটা গোপনেই বিয়ে করেছিলেন রুবেল হোসেন। এর পেছনে অবশ্য কারণও ছিল। তবে সব কারণকে চাপা দিয়ে ২০১৫ সালের অক্টোবরের দিকে বাগেরহাটের মেয়ে দোলাকে বিয়ে করেন জাতীয় দলের এই পেসার।

কয়েক দিন আগে বাবাও হয়েছেন রুবেল। ছেলের নাম রেখেছেন আয়ান। আপাতত তাকে নিয়েই যেন রুবেলের সব জল্পনা-কল্পনা।

এর আগে চিত্রনায়িকা ও মডেল নাজনীন আক্তার হ্যাপিকে নিয়ে ব্যক্তিজীবনে নানা ঝড় সামলাতে হয়েছে রুবেলকে। একটা সময় হ্যাপির মামলার জালেও পড়েন তিনি। এছাড়া মাঝে মধ্যে ওই নায়িকা হুমকি দেন, রুবেলকে বিয়ে করতে দেবেন না।

এমনকি বিয়ের পরও নানাভাবে নাকি হুমকি শুনতে হয় রুবেলকে। তবে গত কয়েক বছর সেই জ্বালাতন নেই। বেশ ভালোই চলছে রুবেল-দোলার সংসারজীবন। গত ২৪ অক্টোবর চতুর্থ বিবাহবার্ষিকীও পালন করেন ধুমধাম করে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ২২ গজে নেই রুবেল হোসেন। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেন এ বছরের জুলাইয়ে কলম্বোতে।

এরপর অবশ্য দেশের হয়ে না নামলেও ছিলেন ঘরোয়া লিগে। এনসিএলে খুলনা বিভাগের হয়ে পারফর্ম করেন। বল হাতে দেখান চমক। সেক্ষেত্রে রুবেলভক্তরাও তাকে আবার জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় থাকতে পারেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status