ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
যে কারণে নিখিল যুবলীগের সাধারণ সম্পাদক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 11:37 PM
সর্বশেষ আপডেট: Monday, 25 November, 2019, 5:52 PM

যে কারণে নিখিল যুবলীগের সাধারণ সম্পাদক

যে কারণে নিখিল যুবলীগের সাধারণ সম্পাদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং গতকাল বিকেলেই দলের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। সবাইকে চমকে দিয়ে সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা উত্তর মহানগর যুবলীগের সভাপতি মাইনুল হাসান খান নিখিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সাধারণ সম্পাদকের সম্ভাব্য তালিকাতেও নিখিলের নাম ছিল না। বরং সাধারণ সম্পাদক হিসেবে মহিউদ্দিন মহি এবং এডভোকেট বেলাল হোসেনকে নিয়েই আলোচনা বেশি হচ্ছিল। তাঁরাই সাধারণ সম্পাদক হচ্ছে বলে দলের বেশিরভাগ নেতা কর্মী মনে করতেন।

প্রশ্ন উঠেছে হঠাৎ করে নিখিল কীভাবে সাধারণ সম্পাদক হলেন? অনুসন্ধানে জানা গেছে, মিরপুর এলাকার বাসিন্দা নিখিল গত নির্বাচনের আগে এলাকায় ব্যাপক কাজ করেছিলেন এবং কামাল আহমেদ মজুমদারের বিপক্ষে প্রার্থী হবার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন।

জানা গেছে যে, এসময় আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডাকেন এবং মনোনয়ন প্রত্যাহার করার নির্দেশ দেন। নিখিলও আওয়ামী সভাপতি এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। কামাল মজুমদার সেখানে সংসদ নির্বাচন করেন।

দলীয় নির্দেশ মান্য করলে এবং আওয়ামী সভাপতির কথা শুনলে যে তাকে মূল্যায়ন করা হয় সেটা বারবার প্রমাণিত হয়েছে। সেকারণেই নিখিল অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের টপকে যুবলীগের মতো বড় সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।

আওয়ামীলীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, নিখিল ওইদিন শুধু সরে দাঁড়ায়নি, বরং কামাল মজুমদারকে জয়ী করতে কাজ করেছেন। তারই প্রতিদান পেলেন নিখিল। আওয়ামী লীগের একজন নেতা বলেছেন, এটা আওয়ামীলীগের নেতাকর্মীদের জন্য বড় একটি শিক্ষা। শেখ হাসিনার কাছে কখনো কোনকিছু চাইতে হয়না যদি কেউ দলের জন্য কাজ করে, দলের জন্য সামান্য ত্যাগ স্বীকার করে তাহলে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেনই। নিখিলের ঘটনা তাঁর সর্বশেষ উদাহরণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status