ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
রোহিঙ্গা প্রত্যাবাসন
মিয়ানমারের মিথ্যাচারে বাংলাদেশের প্রতিবাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 10:54 PM
সর্বশেষ আপডেট: Monday, 25 November, 2019, 10:44 AM

মিয়ানমারের মিথ্যাচারে বাংলাদেশের প্রতিবাদ

মিয়ানমারের মিথ্যাচারে বাংলাদেশের প্রতিবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সরকারের ’অব্যাহত মিথ্যাচারের’ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের দায়িত্ব এড়াতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে মিয়ানমার সরকার। ভিত্তিহীন অভিযোগ, তথ্যবিকৃতি এবং ঘটনাকে ভুলভাবে উপস্থান করার এসব চেষ্টাকে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার। মিয়ানমার সরকারকে অবশ্যই এই ধরনের বানোয়াট প্রচারণা বন্ধ করতে হবে। বরং তাদের প্রতিশ্রুতি পূরণে মনোযোগ দেওয়া উচিৎ, যাতে তাদের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিকরা স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে তাদের ভিটায় ফিরে যেতে পারে।

মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। এর মধ্যে সাড়ে সাত লাখই এসেছে ২০১৭ সালের অগাস্টে রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হওয়ার পর।

মিয়ানমার উপযুক্ত পরিবেশ তৈরি করতে ব্যর্থ হওয়ায় দুই দফা চেষ্টা করেও রোহিঙ্গাদের কাউকে রাখাইনে ফেরত পাঠানো যায়নি।

কিন্তু মিয়ানমার প্রত্যাবাসন শুরু করতে না পারার জন্য বাংলাদেশকে দুষছে। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকেও অভিযোগের আঙুল তুল আসছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমার যদি প্রত্যাবাসন প্রক্রিয়ায় সত্যিই আন্তরিক হয়ে থাকে, তাদের উচিত হবে সর্বপ্রথম শূন্যরেখায় থাকা ৪ হাজার ২০০ এবং রাখাইনের ক্যাম্পে থাকা ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গাকে জন্মভিটায় ফিরিয়ে নেওয়া। এইসব মানুষদের পুনর্বাসন এবং সমাজের মূলধারায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে সম্পৃক্ত করার প্রয়োজন পড়বে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status