ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
নববিবাহিতা স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 November, 2019, 10:03 PM

নববিবাহিতা স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা

নববিবাহিতা স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা

একাধিক বিয়ে করে স্ত্রীদের দিয়ে দেহ ব্যবসা করান জুবায়ের হোসেন হৃদয় (৩৪)। পাঁচ মাস আগে বিয়ে করা এক স্ত্রীকে দেহ ব্যবসায় বাধ্য করলে মামলা করে সে মহিলা। জানা গেছে, এমন কাজে হৃদয়কে সহযোগিতা করেন আরো কয়েকজন নারী-পুরুষ।

শনিবার রাতে মামলা করা হলে হৃদয়ের সহযোগী শান্তা আক্তার ও তার স্বামী রাজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। রাজুকে গ্রেপ্তারের পর পালিয়ে যান হৃদয়। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত জুবায়ের হোসেন হৃদয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। গ্রেপ্তার হৃদয়ের সহযোগী রাজু মিয়া ভৈরবপুর দক্ষিণপাড়া বাসিন্দা সাধু মিয়ার ছেলে।

হৃদয়ের স্ত্রী বলেন, পাঁচ মাস আগে আমার সঙ্গে হৃদয়ের বিয়ে হয়। বিয়ের পর ব্রাহ্মণবাড়িয়ার বাসায় থাকতাম। কয়েকদিন আগে জানতে পারি এর আগে একাধিক বিয়ে করেছে হৃদয়। এরই মধ্যে বেড়াতে যাওয়ার কথা বলে সোমবার আমাকে ভৈরবে নিয়ে আসা হয়। এখানে কমলপুর এলাকার হৃদয়ের এক বন্ধুর বাসায় আমাকে নেয়া হয়। শুক্রবার রাতে শহর ঘোরানোর কথা বলে আমাকে আমলাপাড়ার একটি বাসায় নিয়ে যায় হৃদয়। ওই বাসায় আগে থেকেই অবস্থান করেছিল হৃদয়ের সহযোগী রাজু। এরপর অপরিচিত এক ব্যক্তির রুমে আমাকে ঢুকিয়ে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। এতে রাজি না হওয়ায় আমাকে মারধর করা হয়।

হৃদয়ের স্ত্রী আরো বলেন, একাধিক বিয়ে করে স্ত্রীদের দিয়ে দেহ ব্যবসা করান হৃদয়। কখনো পুলিশ আবার কখনো সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করছে হৃদয়। আমি তার কঠোর বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেল আহমেদ বলেন, গৃহবধূ মামলা করার পর হৃদয়ের সহযোগী রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় হৃদয় পালিয়ে যায়। আসামিরা মূলত প্রতারক। বিয়ে করে স্ত্রীদের দিয়ে পতিতাবৃত্তি করায় তারা। খদ্দেরদেরকে পুলিশ ও সিআইডির কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে প্রতারণা করছে এই চক্রটি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status