ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুবলীগের চেয়ারম্যান ও সম্পাদক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 9:43 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুবলীগের চেয়ারম্যান ও সম্পাদক

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন যুবলীগের চেয়ারম্যান ও সম্পাদক

যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুবলীগের নতুন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

রোববার (২৪ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত দুই নেতা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও যুবলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা সোয়া ৬ টায় বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ও নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক গণভবনে প্রবেশ করেন।

এর আগে ২৩ নভেম্বর (শনিবার) যুবলীগের ৭ম কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাঈনুল হোসেন খান নিখিল।

ওই দিন বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ৭ম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নতুন কমিটি আগামী তিন বছর যুবলীগকে নেতৃত্ব দেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status