ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
সেমিনারে মারা গেলেন শ্রমিক লীগের সম্পাদক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 9:33 PM

সেমিনারে মারা গেলেন শ্রমিক লীগের সম্পাদক

সেমিনারে মারা গেলেন শ্রমিক লীগের সম্পাদক

তখন চলছিল সেমিনার। জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আহসান হাবীব মোল্লা উপস্থিত ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) সেমিনার চলাকালে তিনি মারা যান।

হাসপাতালের চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে আহসান হাবীব মোল্লার মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status