ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বাঁচানো গেলো না রাস্তায় পাওয়া সেই নবজাতককে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 November, 2019, 6:25 PM

বাঁচানো গেলো না রাস্তায় পাওয়া সেই নবজাতককে

বাঁচানো গেলো না রাস্তায় পাওয়া সেই নবজাতককে

অনেক চেষ্টা করেও বাঁচানো গেলো না ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা সেই নবজাতক ছেলে শিশুটিকে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মুখে ঢলে পড়ে শিশুটি।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া নবজাতকটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া এলাকায় একটি নবজাতক শিশু পড়ে আছে এমন সংবাদে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই সময় স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়। সেখান থেকে নবজাতকটিকে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে শিশুটির অভিভাবকের নাম-পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়ীয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রোববার (২৪নভেম্বর) ভোরের দিকে শিশুটির লাঞ্চে সমস্যা দেখা দেয়, পাশাপাশি প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। এতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status