ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
রাজশাহীতে পুলিশের পাহারায় বিক্রি হচ্ছে পেঁয়াজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 November, 2019, 4:57 PM

রাজশাহীতে পুলিশের পাহারায় বিক্রি হচ্ছে পেঁয়াজ

রাজশাহীতে পুলিশের পাহারায় বিক্রি হচ্ছে পেঁয়াজ

রাজশাহীতে পুলিশের পাহারায় বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ। রাজশাহী মহানগরীর ৫টি পয়েন্টে পেঁয়াজ বিক্রি করছে ডিলাররা। আজ রোববার (২৪ নভেম্বরে) সকাল সাড়ে ৯ টা থেকে পেঁয়াজ বিক্রি শুরু হয়। জানা গেছে, রাজশাহীর ৫টি পয়েন্টের মধ্যে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট, কোর্ট এলাকা, ভদ্রা মোড়, রেলগেট ও আমচত্ত্বর এলাকায় ট্রাকে করে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ। পেয়াঁজ ক্রয় করতে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে। তবে পর্যাপ্ত পেঁয়াজের যোগান রয়েছে বলে জানিয়েছে টিসিবির ডিলাররা। টিসিবি সুত্র জানায়, আজ সকাল থেকে মহানগরীর ৫টি পয়েন্টে ৪৫ টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাজার থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। বর্তমান খুচরা বাজারের চাইতে ১০০ থেকে ১২০ টাকা কমে ক্রেতারা পেঁয়াজ সংগ্রহ করতে পারবেন।

মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, রেলগেট, ভদ্রা এলাকা ঘুরে দেখা যায় টিসিবির পেঁয়াজ ক্রয় করতে ক্রেতাদের ব্যাপক ভীড়। নগরীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে পেঁয়াজ সংগ্রহ করতে আসছেন ক্রেতারা। লাইনে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সীয় নারী পুরুষদের পেয়াজ কিনতে দেখা গেছে প্রতিটি ট্রাকের সামনে। শুধু নগরী নয়, নগরীর বাইরে থেকে পেয়াঁজ সংগ্রহ করছেন ক্রেতাগন। তবে জন প্রতি ১ কেজির বেশি পরিমান পেঁয়াজ বিক্রির দাবি জানান ক্রেতারা। বাজারে ক্রেতাদের চাহিদা পুরণে টিসিবি প্রতিদিন সরবরাহ করবে মোট পাঁচ টন পেঁয়াজ। প্রতি পয়েন্টে দেয়া হবে এক টন করে। দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে। টিসিবির রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান, পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে। বিমানযোগে আমদানী করা পেঁয়াজগুলোই বিক্রি করা হবে। আজ থেকে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। এটি চলতে থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status