ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
চিকিৎসায় প্রয়োজন দুই কোটি টাকা, ভেঙে পড়েছেন এন্ড্রু কিশোর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 4:14 PM

চিকিৎসায় প্রয়োজন দুই কোটি টাকা, ভেঙে পড়েছেন এন্ড্রু কিশোর

চিকিৎসায় প্রয়োজন দুই কোটি টাকা, ভেঙে পড়েছেন এন্ড্রু কিশোর

ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। এরইমধ্যে ৩ সাইকেলে ১২টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। আরো ১২টি কেমোথেরাপি দেওয়া হবে। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

জানা যায়, অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘ মেয়াদি এই চিকিৎসার তেমন কোনো পূর্ব প্রস্তুতি না নিয়ে গেলেও ডাক্তারদের পরামর্শে দ্রুত এন্ড্রু কিশোরের চিকিৎসা শুরু হয়। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডা. লিম সুনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আগামী ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে। আরো ৩ সাইকেলে ১২টি কেমোথেরাপি দেওয়া হবে। তার এ চিকিৎসা আরো প্রায় আড়াই থেকে তিন মাস চলবে বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

এন্ড্রু কিশোরকে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে তার প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা। এরইমধ্যে গুণী এই শিল্পীর চিকিৎসায় তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছেন। প্রয়োজন আরও অনেক টাকা।

এ প্রসঙ্গে সংগীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘আজ সকালে এন্ড্রু কিশোর দা’র সঙ্গে আমার কথা হয়েছে। ভেঙে পড়েছেন তিনি। জানলাম তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় দুই কোটি টাকা। খ্যাতিমান এই শিল্পীর এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানো প্রয়োজন। এরই মধ্যে প্রবাসীরা তাকে সহযোগিতার জন্য ফান্ড করেছে। আশা করবো দেশের মানুষও তার পাশে দাঁড়াবেন। তাকে আমরা হারাতে চাই না।’

উল্লেখ্য, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এন্ড্রু কিশোর। তিনি হরমোনজনিত সমস্যায়ও ভুগছিলেন। এ কারণে তার ওজন হ্রাসসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। এড্রেনাল গ্লান্ডও বড় হয়ে গিয়েছিল। যদিও এই গায়কের সঠিক রোগ নির্ণয় করা যাচ্ছিল না। সর্বশেষ সিঙ্গাপুরে বায়োপসি রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকেরা নিশ্চিত হন এন্ড্রু কিশোর ক্যানসারে ভুগছেন।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কেমোথেরাপিসহ অন্যান্য চিকিৎসার জন্য প্রতি মাসে কিছুদিন হাসপাতালে থাকতে হচ্ছে। বাকি দিনগুলো সিঙ্গাপুর ওয়েন রোডের শাহেদ অ্যাপার্টমেন্টে বাসা ভাড়া নিয়ে থাকছেন। সেখানে এন্ড্রু কিশোরের সঙ্গে তার স্ত্রী রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status