ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশের ভারত সফর
জয় দিয়ে শুরু, হারে শেষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 3:06 PM

জয় দিয়ে শুরু, হারে শেষ

জয় দিয়ে শুরু, হারে শেষ

দিল্লির অরুন জেটলিতে টি২০’তে শক্তিশালী ভারতকে হারিয়ে যে সফর শুরু করে মুশফিকরা। রোববার ইডেন টেস্টে এক ইনিংস ও ৪৬ রানে হেরে ওই সফরের ইতি টানল টিম বাংলাদেশ।

আশার প্রদীপ হয়েই জ্বলছিলেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত তিনিও পারলেন না বেশিদূর যেতে। ব্যক্তিগত ৭৪ রানের মাথায় উমেশ যাদবের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে জাদেজার হাতে ক্যাচবন্ধী হন। তাতেই বুঝি নিভে গেল বাংলাদেশের আশার প্রদীপটা!

এর আগে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে অনেকটা এগিয়ে নেন মুশফিক। উইকেটে থিতু হয়ে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন তিনি। হয়তো তার এই অবদান হারের ব্যবধান কমিয়েছে মাত্র। তবু কম কিসে।

এবাদত হোসেনকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন মুশফিকুর রহিম। কিন্তু ২২ গজে পা রাখার কয়েক মিনিট পরই ছাড়লেন মাঠ। শূন্যতেই উমেশ যাদবের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

আগের দিন দারুণ ব্যাটিং করতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ হ্যামস্ট্রিংয়ে টান লাগার পর মাঠ ছেড়েছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। দিনের খেলা শেষে বাংলাদেশ দল থেকে জানানো হয়েছিল, তৃতীয় দিনে মাহমুদউল্লাহ ব্যাটিংয়ে ফিরতে পারবেন।

তবে শুরুতে দেখা গেল তার উল্টো। মাহমুদউল্লাহ নয় এবাদত হোসেনকে নিয়েই ইডেন টেস্টের তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন মুশফিকু। তাতে মনে হয় বড় চোটই লাগল বাংলাদেশের ইনিংস হার এড়ানোর আশায়।

প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৪৭ করে ইনিংস ঘোষণা করে ভারত। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ১৩৬ রান করেন দলনেতা বিরাট কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান আসে পুজারার ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন আল আমিন হোসেন ও এবাদত হোসেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৩০.৩ ওভারে ১০৬

ভারত ১ম ইনিংস: ৮৯.৪ ওভারে ৩৪৭/৯ (ডি.) (মায়াঙ্ক ১৪, রোহিত ২১, পুজারা ৫৫, কোহলি ১৩৬, রাহানে ৫১, জদেজা ১২, ঋদ্ধিমান ১৭*, অশ্বিন ৯, উমেশ ০, ইশান্ত ০, শামি ১০*; আল আমিন ২২.৪-৩-৮৫-৩, আবু জায়েদ ২১-৬-৭৭-২, এবাদত ২১-৩-৯১-৩, তাইজুল ২৫-২-৮০-১)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪১.১ ওভারে ১৯৫।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status