ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
আনরসে ইলিশ রান্না, রেসিপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 3:21 PM

আনরসে ইলিশ রান্না, রেসিপি

আনরসে ইলিশ রান্না, রেসিপি

সারা বিশ্বে ইলিশ মাছের জন্য বিখ্যাত বাংলাদেশ। দেশে ও বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে। এখন চলছে ইলিশের মৌসুমি। ছোট বড় সবাই এই মাছটি খেতে পছন্দ করেন। তবে একঘেয়েমি ইলিশ রান্না তো আর রোজ মুখে রোচে না! তাই এই ভিন্ন স্বাদ আনতে আনরসে ইলিশ রান্না করুন।



জেনে নিন রেসিপি-
উপকরণ:
ইলিশ মাছ মাথা ও লেজ বাদ দিয়ে আট টুকরা, তেল এক কাপের তিন ভাগের এক ভাগ, পেঁয়াজ কুচি দুই কাপ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো এক চা চামচ, আনারস কুচি আধা কাপ, কাঁচা মরিচ চারটি, লবণ ও চিনি স্বাদমতো।

প্রণালী:
মাছ ফালি করে ধুয়ে পানি শুকিয়ে নিন। একটি পাত্রে আধা কাপ পানি নিয়ে এতে সব গুঁড়ো মশলা গুলে নিন। সসপ্যানে তেল গরম করুন। এরপর সসপ্যানে পেঁয়াজের কুচি ও পানিতে গোলানো মশলা দিন। তেল আলাদা না হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর একে একে আনারস, চিনি ও লবণ দিন। দুই মিনিট পর এক কাপ পানি দিন। মাছের ফালিগুলো সসপ্যানে বিছিয়ে দিন। ঢাকনা খোলা রাখুন। মাঝারি আঁচে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে মরিচ দিন। এরপর হালকা আঁচে রাখুন তেল ভেসে ওঠা পর্যন্ত। এবার নামিয়ে পরিবেশন করুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status