ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
এবার চলচ্চিত্রে নাসিরের ‘প্রেমিকা’ সুবহা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 2:43 PM

এবার চলচ্চিত্রে নাসিরের ‘প্রেমিকা’ সুবহা

এবার চলচ্চিত্রে নাসিরের ‘প্রেমিকা’ সুবহা

রফিক সিকদার চলচ্চিত্র বানাবেন আর তাতে জলঘোলা হবে না তা তো হয় না। সিকদারের সর্বশেষ ‘বসন্ত বিকেল’ ছবিটিতে নিরব অভিনয় করছেন গণমাধ্যমকর্মীদের জানান রফিক সিকদার। আর নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে উষ্ণ নামের এক তরুণীকে। কিন্তু মাস না পেরোতেই কুশীলব পালটে গেল।


তাদের বদলে বসন্ত বিকেল ছবিটিতে যুক্ত হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। আর শিপনের নায়িকা হয়েছেন ক্রিকেটার নাসিরের ‘প্রেমিকা’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় আলোচিত তরুণী সুবহা। এছাড়াও এতে অভিনয় করছেন তানভীর তনু।


কুশীলব পরিবর্তন সম্পর্কে নির্মাতা রফিক সিকদার বলেন, কিছু জটিলতার কারণে নায়ক নায়িকার পরিবর্তন ঘটেছে। নিয়ম মেনেই এটা করেছি। আর চিত্রনাট্যের সঙ্গে যে কল্পনা করেছি তাতে সুবহা বেশ মানানসই। যার কারণে তাকে চলচ্চিত্রে নেওয়ার চিন্তা করি।


আগামী ২৩ নভেম্বর ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। আর সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ছবির দৃশ্যধারণের কাজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status