মাশরাফি বিন মুতর্জা। নামটা আসলেই সকলের মনে জেগে উঠে ভালোবাসা, জেগে উঠে সম্মান। সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপ বাদ দিলে জীবনে খুব সময়েই মাঠে খারাপ সময় কাটিয়েছেন। দেশের সেরা বোলার সব জায়গায় নিজের পারফর্মেন্সের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু বিশ্বকাপের সেই অফ ফর্মের প্রভাবই পড়েছে বিপিএলের নিলামে। রোববার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত বিপিএল সপ্তম আসরের নিলামে অংশ গ্রহণকারী সাতটি দলের সামনেই সুযোগ ছিল ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল, মাশরাফি, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে দলভুক্ত করার।
কিন্তু তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক, ও রিয়াদকে যথাক্রমে ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স দলে নিলেও নয়বার কল করার সুযোগ পেয়েও মাশরাফিকে দলে নেয়নি রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। রাজশাহী, সিলেট, কুমিল্লা ও রংপুর নয়বার সুযোগ পেয়েও মাশরাফি দলে না নেয়ায়, হয়ত অবিক্রিত থেকে যেতে পারে এই আশঙ্কায় ১০ম কলে ‘এ’ প্লাস ক্যাটাগরির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাশরাফিকে নেয় ঢাকা। তারা এর আগে তামিমকে নিয়েছিল।
বাইলজ অনুসারে ‘এ’ প্লাস ক্যাটাগরির একাধিক ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ নেই। কিন্তু তামিম ইকবালের পর মাশরাফিকে ঢাকা প্লাটুন দলভুক্ত করায় বিতর্ক ছড়াচ্ছে।