ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
প্রথম পুরস্কার দুই কেজি দেশি পিয়াজ!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 9:44 PM

প্রথম পুরস্কার দুই কেজি দেশি পিয়াজ!

প্রথম পুরস্কার দুই কেজি দেশি পিয়াজ!

প্রথম পুরস্কার হিসেবে দুই কেজি দেশি পিয়াজ দেয়া হয়েছে। দ্বিতীয় পুরস্কার দুই কেজি ভারতীয় এবং তৃতীয় পুরস্কার দুই কেজি পাকিস্তানি পিয়াজ।

কুমিল্লা মডার্ন স্কুল এলামনাই আয়োজিত প্রভাতী আড্ডা অনুষ্ঠানের র‌্যাফেল ড্র’তে এই পুরস্কার দেন বিজয়ীদের। শুক্রবার ঢাকার রমনায় একটি রেস্টুুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হয়।

সময়ের আলোচিত পণ্য পিয়াজ পেয়ে খুশি হন বিজয়ীরা। প্রথম পুরস্কার পান তাসমিনা শারমিন। পুরস্কারের ছবি ফেসবুকে পোস্ট করলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

কামাল হোসেন নামের একজন মন্তব্য করেন, আগে গ্রামের সব গৃহস্থ নিজের প্রয়োজনে পিয়াজ-রসুন উৎপাদন করত। আমরা এখন অলস হয়ে গেছি। তাই বিদেশের দিকে হা করে তাকিয়ে থাকি। জয়নাল আবেদীন নামের একজন লিখেন, এতদিন ধরে পিয়াজ নিয়ে নৈরাজ্য চলছে। দেশে বাণিজ্য মন্ত্রণালয় বলতে কিছু আছে নাকি?

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ফখরুল বলেন, পিয়াজ পুরস্কার পেয়ে বিজয়ীরা অনেক খুশি হয়েছেন। লাগামহীন পিয়াজের বাজারের বিরুদ্ধে এটা আমাদের এক ধরনের নিরব প্রতিবাদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status