ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
হাত-পা বেঁধে বোনকে ভাইয়ের ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 8:24 PM

হাত-পা বেঁধে বোনকে ভাইয়ের ধর্ষণ

হাত-পা বেঁধে বোনকে ভাইয়ের ধর্ষণ

চাচাতো বোনকে খাটের সঙ্গে বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। ভারতের গুরগাঁওয়ের সেক্টর ৫১ তে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনাটি।

জানা গেছে, গত বৃহস্পতিবার অত্যাচারের শিকার হয় ওই কিশোরী। শুক্রবার সে স্কুলে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে আগের দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা সে শিক্ষকদের কাছে জানায়।

গুরগাঁও পুলিশের জনসংযোগ কর্মকর্তা সুভাষ বোকান জানান, মেয়েটির মা তার জায়ের ছেলের বিরুদ্ধে মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন।

ওই নারী জানিয়েছেন, তার জা অসুস্থ ছিল। সে কারণে তাদের বাড়ির কাজে সাহায্যের জন্য মেয়েকে পাঠিয়েছিলেন তিনি। অসুস্থ জা তার ছেলে ও ভাসুরঝিকে বাড়িতে রেখেই ডাক্তারের কাছে যান। তখন ওই কিশোরীর ওপর হামলে পড়ে তার চাচাতো ভাই।

পুলিশ জানিয়েছে, মেয়েটির হাত-পা খাটের সঙ্গে বেঁধে তাকে ধর্ষণ করেছে ছেলেটি। অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status