ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পছন্দের শাড়ি পরেই মৃত্যুকে আলিঙ্গন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 November, 2019, 7:17 PM

পছন্দের শাড়ি পরেই মৃত্যুকে আলিঙ্গন

পছন্দের শাড়ি পরেই মৃত্যুকে আলিঙ্গন

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এনি বড়ুয়া তার প্রিয় শাড়িটি পড়ে পরীক্ষার হলে ডিউটি দিতে যাচ্ছিলেন। যাবার আগে স্বামী পলাশ বড়ুয়া শাড়ির কুঁচিও ঠিক করে দিয়েছিলেন। কিন্তু আর ফিরতে পারলেন না এনি। রবিবার (১৭ নভেম্বর) চট্টগ্রামে সিলিণ্ডার বিস্ফোরণে লাশ হয়ে মর্গে যেতে হলো তাকে।

এই দুর্ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়ে তার স্বামী পলাশ বড়ুয়া বলেন, যাদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে তাদের মৃত্যুদণ্ড দেয়া হোক। পটিয়ার শিকলবাহায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হিসেবে কর্মরত পলাশ বড়ুয়া আরো জানান, তাদের দুই পুত্র সন্তান। বড় ছেলে অভিষেক এবার জেএসসি পরীক্ষা দিয়েছে। ছোট ছেলে পড়ছে ষষ্ঠ শ্রেণিতে।

এদিকে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ৭ দিনের মধ্যে বিস্ফোরণের কারণ উদঘটান করে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status